ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বগুড়ায় বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিয়ে কিশোরীর আত্মহত্যা

ads

বগুড়ায় বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে শম্পা বালা (১৪) নামের এক কিশোরী। বৃহস্পতিবার জেলার শেরপুর উপজেলায় খানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শম্পা বালা খানপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের দীনেশ চন্দ্র গায়েনের মেয়ে। 


সকাল ১০টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছ।  এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত দিন আগে শাম্পার বিয়ে ঠিক হয়। কিন্তু পারিবারিক কলহের কারণে সেই বিয়ে ভেঙে যায়। এতে অভিমান করে বুধবার রাতে শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।  শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page